Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজ বন্ধ করলেন  উপপ্রধান

কাজ বন্ধ করলেন  উপপ্রধান
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের স্টেশনমুখী রাস্তা সংলগ্ন এলাকায় নিকাশিনালার কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ উঠল। রবিবার পরির্দশনে গিয়ে এমনটাই দাবি করলেন গাজোল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপির প্রদ্যুৎ সর্দার। তিনি কর্মীদের কাজ বন্ধ রাখতে বলেন। 
Advertisement
উপপ্রধান বলেন, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন অভিযোগ করছিলেন। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখি কাজের মান ভালো হচ্ছে না। বালি এবং পাথর নিম্নমানের। প্রায় দেড় কোটি ব্যয়ে সেখানে রাস্তা এবং নিকাশিনালার কাজ হচ্ছে। স্থানীয় সাংসদকে জানিয়েছি। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। 
কাটিহার ডিভিশনের এক আধিকারিক বলেন, বিষয়টি ইঞ্জিনিয়ার সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা দেখেন। খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে। 
 
সম্পর্কিত সংবাদ