Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েলে ‘কিল’

অ্যাকশন ছবিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছিল ‘কিল’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত লক্ষ্য ও রাঘব জুয়েল অভিনীত এই ছবিকে এভাবেই প্রশংসায় ভরিয়েছিলেন দর্শক-সমালোচকরা।

সিক্যুয়েলে ‘কিল’
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

•অ্যাকশন ছবিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছিল ‘কিল’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত লক্ষ্য ও রাঘব জুয়েল অভিনীত এই ছবিকে এভাবেই প্রশংসায় ভরিয়েছিলেন দর্শক-সমালোচকরা। করণ জোহর প্রযোজিত এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে এবার। শোনা যাচ্ছে, ইতিমধ্যে চিত্রনাট্য প্রস্তুত। মুখ্য চরিত্রে ফের অভিনয় করবেন লক্ষ্য ও রাঘবই। শোনা যাচ্ছে, সিক্যুয়েলের সঙ্গে আগের ছবির গল্পের কোনো মিল থাকবে না। সম্পূর্ণ নতুন গল্প ও প্রেক্ষাপটে ‘কিল ২’ তৈরি করার পরিকল্পনা করছেন নির্মাতারা। তবে এবারও যে অ্যাকশন এই ছবির প্রাণভ্রমরা হতে চলেছে, তা নিশ্চিত করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর দ্বিতীয়ার্ধ্ব থেকে এই ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হতে পারে। ছবিটির শ্যুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। তবে পরিচালক নিখিল নাগেশ ভাটকে আর পরিচালক হিসাবে দেখা যাবে না। তিনি বর্তমানে ব্যস্ত সানি দেওল অভিনীত ‘পরশুরাম’ ছবিটি নিয়ে। তাহলে পরিচালক হিসাবে কে থাকছেন, এখন এই প্রশ্নই ঘুরছে ইন্ডাস্ট্রিতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ