Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কড়াইবাড়িতে চিতাবাঘের হানা

কড়াইবাড়িতে চিতাবাঘের হানা
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: শুক্রবার জটেশ্বর-১ গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়িতে গ্যারগেন্দা নদীর পাড়ে একটি ঝোপের ধারে খুবলে খাওয়া বাছুরের দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। বাছুরের মালিক বিদ্যা রায় বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল বাছুরটি। সেটির দেহ দেখে মনে হচ্ছে চিতাবাঘ খুবলে খেয়েছে। খবর পেয়ে মাদারিহাট রেঞ্জর বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। চিতাবাঘের পায়ের ছাপ তাঁরা উদ্ধার করেন। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। রেঞ্জার শুভাশিস রায় বলেন, ধান কাটা শেষ হয়েছে। এখন  বড় ঝোপ বা জঙ্গলে চিতাবাঘ আশ্রয় নিতে পারে। সাবধানতা অবলম্বন করতে গ্রামবাসীদের বলা হয়েছে। ওই গ্রামে বনকর্মীরা নজর রাখছেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ