Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

'ডন' ছাড়লেন কিয়ারা আদবানি!

মা হচ্ছেন কিয়ারা আদবানি। সেই খবর কয়েকদিন আগেই জানিয়েছেন তিনি। আর জীবনের এই বিশেষ সময়ে শ্যুটিং থেকে দূরে থাকতে চাইছেন অভিনেত্রী। সূত্রের খবর, তাই রণবীর সিং অভিনীত 'ডন ৩' সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন তিনি।

'ডন'  ছাড়লেন কিয়ারা আদবানি!
  • ৬ মার্চ, ২০২৫ ২৩:০৩
Prefer us on Google
মুম্বই, ৬ মার্চ: মা হচ্ছেন কিয়ারা আদবানি। সেই খবর কয়েকদিন আগেই জানিয়েছেন তিনি। আর জীবনের এই বিশেষ সময়ে শ্যুটিং থেকে দূরে থাকতে চাইছেন অভিনেত্রী। সূত্রের খবর, তাই রণবীর সিং অভিনীত 'ডন ৩' সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে কিয়ারা বা সিনেমার প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, অন্তঃসত্ত্বা  হওয়ার কারণে আপাতত শ্যুটিং দুনিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন সিদ্ধার্থপত্নী। যেহেতু বেশ কিছু সিনেমা যেমন- 'ওয়ার ২' ও যশ অভিনীত 'টক্সিক'-এর শ্যুটিং চলছে, তাই সেই কাজগুলি শেষ করেই আর কোনও নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চান না কিয়ারা। রণবীর সিং অভিনীত ও ফারহান আখতার পরিচালিত 'ডন ৩' সিনেমার এখনও শ্যুটিং শুরুই হয়নি। তাই সেই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিয়ারা। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। গত বছরেই ফারহান আখতার ও প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয় 'ডন ৩'-এর নায়িকা হচ্ছেন কিয়ারা। যদিও তারপর 'ডন ৩' নিয়ে আর কোনও আপডেট পাওয়া যায়নি। এদিকে কিয়ারা যদি সত্যিই  'ডন ৩' কাজ ছেড়ে দিয়ে থাকেন বা ছেড়ে দেন তাহলে ফের বিপাকে পড়বেন ফারহান আখতার। নতুন করে নায়িকার সন্ধান করতে হবে তাঁকে। এমনিতেই দীর্ঘদিন ধরে আটকে রয়েছে 'ডন ৩' সিনেমার কাজ। শাহরুখ খান এই প্রজেক্ট থেকে বেড়িয়ে যাওয়ার পর চাপে পড়ে যান পরিচালক ফারহান আখতার। পরে তিনি 'ডন'-এর চরিত্রের জন্য  রণবীর সিংকে বেছে নেন। যদিও কবে থেকে শুরু হবে সেই সিনেমার শ্যুটিং সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ