Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রীদেবীর ছবির সিক্যুয়েলে খুশি

শ্রীদেবী অভিনীত শেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। শোনা যাচ্ছে, এবার ছবির মুখ্য চরিত্রে থাকছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা।

শ্রীদেবীর ছবির সিক্যুয়েলে খুশি
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীদেবী অভিনীত শেষ ছবি ‘মম’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। শোনা যাচ্ছে, এবার ছবির মুখ্য চরিত্রে থাকছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, খুশি ছাড়াও এই ছবিতে কাজ করবেন যিশু সেনগুপ্ত, করিশ্মা তান্না। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ দেবকীর গল্প বলে। সেই চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। এর জন্য জাতীয় পুরস্কারও পান অভিনেত্রী। যদিও সিক্যুয়েলের গল্প খোলসা করেননি নির্মাতারা। এর আগে ইন্ডাস্ট্রি অন্দরে জল্পনা ছড়িয়েছিল খুশির দিদি অর্থাৎ অভিনেত্রী জাহ্নবী কাপুর কাজ করবেন সিক্যুয়েলে। যদিও পরবর্তীতে পরিকল্পনা পরিবর্তিত হয়েছে। এবার খবর, সিক্যুয়েলে থাকছেন খুশি। ২০২৩ সালে ‘আর্চিজ’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি খুশির। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘নাদানিয়াঁ’, ‘লাভেয়াপ্পা’র মতো ছবি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ