Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খাটাল উচ্ছেদে এসে খালি হাতে ফিরল আসানসোল পুরসভা

খাটাল উচ্ছেদে এসে খালি হাতে ফিরল আসানসোল পুরসভা
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জনবহুল এলাকায় খাটাল উচ্ছেদ করতে এসে আসানসোল পুরসভাকে খালি হাতে ফিরতে হয়। শুক্রবার রানিগঞ্জের পিএন মালিয়া রোডের উপর থাকা ডালপট্টি মোড়ের কাছে খাটাল উচ্ছেদ করতে পুরসভার বিশেষ টিম আসে। পুরসভার টিম উচ্ছেদ অভিযানে নামতেই  খাটালের বাসিন্দারা জানান, উচ্ছেদ অভিযানের উপর হাইকোর্ট তিনমাসের স্থগিতাদেশ দিয়েছে। পুরসভার আইন বিভাগের আধিকারিকরা প্রয়োজনীয় নথি দেখেন। তারপরই পুরসভা পিছু হটে। খাটাল করা অবাঙালি মহিলারা রীতিমতো হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, আমরা খাটাল উচ্ছেদ করতে দেব না। অন্যদিকে, এই খাটালের জেরে এলাকাবাসীর ভোগান্তি চরমে। রাস্তাঘাটে সর্বক্ষণ ঘুরছে মোষ। বিভিন্ন সময়ে দুর্ঘটনাও ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাটালটি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে রেখেছে। পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার আরকে শ্রীবাস্তব বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ