Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খাতড়ায় কাঠ পাচারের সময় আটক ভ্যান

খাতড়ায় কাঠ পাচারের সময় আটক ভ্যান
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বুধবার রাতে খাতড়ায় কাঠ পাচারের সময় একটি পিকআপ ভ্যান পুলিস আটক করে। ওইদিন খাতড়া থানার ধরামৌলি এলাকায় ওই ঘটনা ঘটে। কাঠ পাচারের প্রতিবাদে পিকআপ ভ্যান আটক করে স্থানীয়রা বিক্ষোভ দেখান। পরে খবর পেয়ে খাতড়া থানার পুলিস ও বনদপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস কাঠ সহ পিকআপ ভ্যানটি আটক করেছে। বাঁকুড়া দক্ষিণের বিভাগীয় বনাধিকারিক প্রদীপ বাউরি বলেন, ধরামৌলিতে দপ্তরের জায়গায় থাকা গাছ কাটার কাজ চলছে। সেখান থেকে তিন লক্ষ টাকার আকাশমণি গাছ নিয়ে ওই পিকআপ ভ্যানে পাচার করা হচ্ছিল। চালকের সন্ধান পাওয়া যায়নি। আমরা পিকআপ ভ্যানের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি দপ্তরের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ