নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রবিবার খাতড়ায় কংসাবতী রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। এদিন সকালে স্থানীয়রা রাস্তার উপর বেঞ্চ পেতে অবরোধ শুরু করেন। খবর পেয়ে খাতড়া থানার পুলিস ঘটনাস্থলে যায়। পুলিসি আশ্বাসে অবরোধ উঠে যায়। স্থানীয় বাসিন্দা পূরবী হালদার বলেন, অল্প বৃষ্টিতেই এলাকায় জল জমে যায়। ফলে আমাদের ভোগান্তি পোহাতে হয়। এলাকায় একটি কালভার্টের দাবি প্রশাসনকে জানানো হলেও তা তৈরি করা হয়নি। নিকাশি নালার হালও খারাপ। অবিলম্বে পরিকাঠামো উন্নয়নের দাবিতে এদিন পথ অবরোধ করা হয়।



