নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপাচার্য এবং অধ্যাপক নিয়োগে ইউজিসির নয়া খসড়া রাজ্য নিযুক্ত কমিটি পর্যালোচনা করে দেখছে। ৩১ জানুয়ারি তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা। এরপর রাজ্যের মত ইউজিসির কাছে জমা পড়বে। তবে, এর মধ্যে অন্যান্য সংগঠনগুলিও তাদের মতামত পাঠাতে শুরু করেছে। শুক্রবার অধ্যাপক সংগঠন অ্যাবুটা এবং অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি তাদের মতামত মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ইউজিসির কাছে পাঠিয়েছে। নয়া পরিবর্তনগুলিকে সরকারি শিক্ষাব্যবস্থা কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রথম ধাপ বলেই অভিযোগ করা হয়েছে। দাবি তোলা হয়েছে এই খসড়া বাতিলের জন্যও।



