নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিন্দুমাত্র ফাঁক রাখতে চায় না প্রশাসন। সেজন্য বাংলার বাড়ি প্রকল্পের খসড়া তালিকা নিয়ে পর্যালোচনা করতে তিনদিনে ১৪৬ টি গ্রামসভা হবে মালদহে। ৩ ডিসেম্বর ৪১ টি, ৪ ডিসেম্বর ৯১ টি ও ৫ ডিসেম্বর ১৪ টি সভা করবে প্রশাসন। গ্রামসভায় উপভোক্তাদের খসড়া তালিকা নিয়ে পর্যালোচনায় শাসক, বিরোধী সহ সমস্ত গ্রামবাসীরা উপস্থিত থাকবেন। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, একশো শতাংশ স্বচ্ছতা বজায় রাখাই মূল উদ্দেশ্য। প্রকল্পের সুবিধা যাতে সঠিক মানুষ পান, সেজন্যই সভা করা হচ্ছে।
Advertisement
প্রশাসনের কর্তারা জানান, সভার উদ্দেশ্য হল বাংলার বাড়ি প্রকল্পে কারা যোগ্য সেসব আলোচনা করা। যদি কেউ বাদ পড়ে থাকেন বা অযোগ্য কারও নাম থেকে গিয়েছে এমন ঘটনা এড়াতেই এই পদক্ষেপ। এই প্রকল্পের সার্ভে শুরু হয় ২১ অক্টোবর থেকে। স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের আধিকারিকদের তত্ত্বাবধানেই এবারের সার্ভে করা হয়। দেখা যায় সার্ভে শুরু হতেই বিভিন্ন গ্রামে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়েছেন কর্মীরা। তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা।
এবার খসড়া তালিকা সামনে রেখেই হচ্ছে গ্রামসভা। যেখানে তালিকায় থাকা নাম নিয়ে মতামত দেবেন গ্রামবাসীরা। গ্রামসভায় চূড়ান্ত হওয়া তালিকা ব্লক লেভেল কমিটিতে আলোচনা হয়ে জেলা পর্যায়ে যাবে। সেখান থেকে পাঠানো হবে রাজ্যে। এদিকে গ্রামসভা সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। পুলিসের সঙ্গে আলোচনা করে সভার দিন ঠিক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।মালদহে ২৭ নভেম্বর বাংলার বাড়ি প্রকল্পের খসড়া তালিকা প্রকাশিত হয়। জেলাজুড়ে সমীক্ষা চালিয়ে ১ লক্ষ ২৩ হাজার উপভোক্তার তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে ৯২ হাজার ৫৯২ জন যোগ্য উপভোক্তা। অর্থাৎ তাঁদের নিজস্ব জমি থাকলেও বাড়ি নেই। বাকি ৩০ হাজার ৪০৮ জন উপভোক্তার মধ্যে প্রায় চার হাজার নিষ্ক্রিয়। বাকি ২৬ হাজার ৪০৮ জন অযোগ্য।
ইংলিশবাজার, হরিশ্চন্দ্রপুর, চাঁচলের মতো বেশকিছু ব্লকে বাংলার বাড়ি প্রকল্পের প্রকাশিত খসড়া তালিকা নিয়ে প্রচুর অভিযোগ জমা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে পর্যালোচনা করছেন প্রশাসনের কর্তারা।