সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে কুকুর কেটে মাংস বিক্রি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি হাটে। আর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম দীপ রায়। রামশাইয়ের হাতিপোঁতা গ্রামে ধৃতের বাড়ি।
Advertisement
বৃহস্পতিবার পানবাড়ি বাজারে সাপ্তাহিক হাট বসে। এদিনও হাট বসেছিল। সেখানেই অভিযুক্ত মাটিতে পলিথিন বিছিয়ে মাংস বিক্রি করছিল। পাশে রাখা ছিল কুকুরের ছাল। এমনকী কুকুরের মাথা কেটে রাখা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি খাসির মাংস বলে বিক্রি করছিল। কিন্তু কয়েকজনের সন্দেহ জাগে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে কুকুরের মাংস। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিসকে জানানো হয়। পুলিস এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযুক্তকে জেরা করলে সে দোষ স্বীকার করে। আমাদের প্রাথমিক ধারণা ওই ব্যক্তির মাথায় কোনও সমস্যা আছে। তবে আমরা ঘটনার তদন্ত করছি।
বিষয়টি নিয়ে ক্ষিপ্ত পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। পশুপ্রেমী সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, গৃহপালিত পশুকে এভাবে হত্যা করে বাজারে বিক্রি! কোনওভাবেই বরদাস্ত করা উচিত নয়। আমরা প্রশাসনের কাছে অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়ে লিখিত দেব। পানবাড়ি বাজারের সম্পাদক কিরেন্দ্রনাথ রায় বলেন, কুকুর মেরে কেউ বিক্রি করবে এটা কোনওদিন ভাবিনি। ওই লোকটির এমন কর্মকাণ্ডে আমাদের বাজারের বদনাম হল। আমরা অভিযুক্তের শাস্তি চাই।