নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বেসরকারি হোমে নাবালিকাকে যৌন হেনস্তার দায়ে এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল আরামবাগের পকসো আদালত। বুধবার এই মামলার সাজা শুনিয়েছেন কিসেন কুমার আগরওয়াল। মামলার সরকারি আইনজীবী শেখ আমির হোসেন বলেন, খানাকুল থানা এলাকায় একটি বেসরকারি হোম ছিল। সেখানেই এক নাবালিকার উপর যৌন হেনস্তা এবং ধর্ষণের অভিযোগ ওঠে সেখানকারই আবাসিক বিজয় ঘটকের বিরুদ্ধে। ওই হোমে নানা অনিয়মের তদন্ত করতে গেলে হুগলি চাইল্ড লাইনের দুই প্রতিনিধির নজরে আসে এই অভিযোগটি। তাঁরাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অবশ্য অভিযোগ দায়েরের পরই পালিয়ে যায়। এরপর অভিযুক্তকে দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেপ্তার করে পুলিস। মামলায় প্রায় ২০ জন সাক্ষ্য দেন। তারসঙ্গে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেয় আদালত।
Advertisement
সরকারি আইনজীবীর দাবি, যৌন নিগ্রহের অভিযোগে নির্দিষ্ট ধারায় আসামির সর্বোচ্চ সাজা পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তারসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশও হয়েছে। অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক।
মামলার আসামি পক্ষের আইনজীবী অরূপ হাজরা বলেন, এই মামলায় ধর্ষণের অভিযোগ প্রমাণ হয়নি। শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় সাজা ঘোষণা হয়েছে। আমার মক্কেল ইতিমধ্যেই পাঁচ বছরের বেশি সময় জেলে রয়েছে। তাই সে দ্রুত জেল থেকে ছাড়া পেয়ে যাবে।