Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খানাকুল থানার প্রতিমা দর্শনে মন্ত্রী

খানাকুল থানার প্রতিমা দর্শনে মন্ত্রী
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার খানাকুল থানার নৈশ প্রতিরোধ বাহিনীর কালীপুজো দর্শনে আসেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। খানাকুল থানায় কালীপ্রতিমা দর্শন করে তিনি পুলিসকে অভিনন্দনও জানান। মন্ত্রী বলেন, মাস খানেক আগে খানাকুলের বন্যা পরিস্থিতিতে পুলিস দুর্গত বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। তাই তাদের অভিনন্দন জানাতে দীপাবলির উৎসবকে বেছে নিয়েছি। এদিনও আরামবাগ মহকুমা জুড়ে কালীপুজো উপলক্ষে উৎসবে মাতেন বাসিন্দারা। বিভিন্ন পুজো মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারসঙ্গে মণ্ডপ ও প্রতিমা দর্শনও করেছেন বহু মানুষ। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ