Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খানাকুলে সাইকেল, মোবাইল চুরিতে ধৃত যুবক

খানাকুলে সাইকেল, মোবাইল চুরিতে ধৃত যুবক
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুল থানার পুলিস চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত সুলতান বেদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রোড চন্দ্রকোণায়। তার কাছ থেকে ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ছয়টি সাইকেল উদ্ধার হয়েছে। কিছুদিন ধরেই খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে সাইকেল ও মোবাইল চুরির অভিযোগ আসছিল। পুলিস তদন্তে নেমে ১৭ ডিসেম্বর খানাকুলের বালিপুর থেকে সুলতানকে গ্রেপ্তার করে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, সে বালিপুরে একটি পরিত্যক্ত ঘরে সাইকেল ও মোবাইল লুকিয়ে রেখেছে। সেখানে অভিযান চালিয়ে তিনটি সাইকেল ও পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়। এছাড়া, তার বাড়ির এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি সাইকেল ও পাঁচটি মোবাইল উদ্ধার হয়। সবমিলিয়ে ছয়টি সাইকেল ও ১০টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার হয়েছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত কিনা-তা জানতে পুলিস তদন্ত করছে। মোবাইল ও সাইকেল প্রকৃত মালিকদের ফেরানোর প্রক্রিয়া চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ