নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বৃহস্পতিবার রাতে খানাকুলের ঘোষপুরে মন্দিরের তালা ভেঙে লক্ষ্মী জনার্দনের মূর্তি চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে পুজো করতে এসে চুরির ঘটনাটি পুরোহিতের নজরে আসে। ঘটনার খবর পেয়ে ঘোষপুর ফাঁড়ির পুলিস যায়। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মন্দিরের সেবাইত বিশ্বজিৎ জানা বলেন, আমাদের এই পারিবারিক লক্ষ্মী জনার্দন মন্দির শতাধিক বছরের প্রাচীন। মন্দিরে থাকা ধাতুর মূর্তি সহ পুজোর নানা সামগ্রী ওই রাতে তালা ভেঙে চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
Advertisement



