Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খানাকুলে বিজেপি পঞ্চায়েত সদস্যের ছাগলের ফার্মে আগুন, চাঞ্চল্য  

খানাকুলে বিজেপি পঞ্চায়েত সদস্যের ছাগলের ফার্মে আগুন, চাঞ্চল্য
 
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার রাতে খানাকুলে বিজেপির পঞ্চায়েত সদস্যের ছাগলের ফার্মে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ফার্মে থাকা ছাগলগুলি অল্পের জন্য রক্ষা পায়। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। খানাকুলের দৌলতচক এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 
Advertisement
ফার্মের মালিক উত্তম সামন্ত নতিবপুর-২ পঞ্চায়েতের বিজেপির সদস্য। বাড়ি সংলগ্ন অংশেই তাঁর ছাগলের ফার্মটি ছিল। তিনি জানিয়েছেন, ফার্মে ১০টি ছাগল ছিল। বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি ফার্মের শেডে হঠাৎ আগুন ধরে যায়। কোনওরকমে ছাগলগুলিকে রক্ষা করা গিয়েছে। উত্তমবাবু বলেন, বছর দেড়েক ধরে ছাগল চাষ করছি। ওইদিন ফার্মে ১০টি ছাগল ছিল। আগুন লাগলে কোনওরকমে তাদের বের করি। কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারছি না।
সম্পর্কিত সংবাদ