Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খানাকুল বইমেলার উদ্বোধন

খানাকুল বইমেলার উদ্বোধন
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার থেকে রামনগর অতুল বিদ্যালয়ে শুরু হল খানাকুল বইমেলা। এদিন সেখানে পৃথকভাবে প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার, কবি জয় গোস্বামী। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিস সুপার কৃশানু রায় প্রমুখ। রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই বইমেলা আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে। স্কুল প্রাঙ্গনেই হচ্ছে মেলা। দুপুর ১২ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। স্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্য বলেন, ছাত্রছাত্রীদের বইয়ের প্রতি টান বাড়াতেই স্কুলের মধ্যে মেলার আয়োজন করা হয়েছে। বইমেলার পাশাপাশি নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, শিক্ষামূলক প্রদর্শনী, কেরিয়ার গাইডেন্সের অনুষ্ঠানও রাখা হয়েছে। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ