নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বন্যায় ভেঙে যাওয়া বাঁধ পুনর্গঠনের কাজ খতিয়ে দেখলেন সেচদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র সিংহ। মঙ্গলবার তিনি খানাকুলের তালিত, বন্দিপুরে যান। তাছাড়া শশাখালিতে অরোরা খালের উপর সেতু নির্মাণের কাজও শুরু হয়েছে। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সেইসব কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে তিনি বলেন, তালিত, বন্দিপুরে বন্যার সময় দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে গিয়েছিল। সেখানে ভেঙে যাওয়া বাঁধের কাজ চলছে। বর্তমানে কাজ অনেকটাই শেষের দিকে। অরোরা খালের উপর নানা কাজও সময়মতোও শুরু হয়েছে। গুনমান বজায় রেখেই কাজ হচ্ছে।



