Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খণ্ডঘোষে যুবকের অস্বাভাবিক মৃত্যু

খণ্ডঘোষে যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: খণ্ডঘোষ থানার জুবিলা গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম সূর্য মণ্ডল(২৪)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
Advertisement
অন্য একটি ঘটনায় মেমারি থানার ভগবানপুরে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম কালিদাসী চৌধুরী(৮৭)। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান। রান্না করার সময় উনুনের আগুন থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি। 
অপর একটি ঘটনায় খণ্ডঘোষ থানার গৈতানপুরে কীটনাশক খেয়ে এক মহিলা আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম অঞ্জনা মণ্ডল(৩৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। 
সম্পর্কিত সংবাদ