সংবাদদাতা, বর্ধমান: মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেওয়ায় গরম তেল ছুঁড়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম রামকৃষ্ণ রুইদাস। খণ্ডঘোষ থানার সিপটা দেওয়ানদিঘিতে তার বাড়ি। মঙ্গলবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর সিপটা দেওয়ানদিঘি গ্রামে সহেলা মেলা উপলক্ষ্যে অনুষ্ঠান চলছিল। সেইসময় রামকৃষ্ণ মঞ্চে উঠে পড়ে। অনুষ্ঠান কমিটির লোকজন মঞ্চ থেকে রামকৃষ্ণকে নামিয়ে দেন। এনিয়ে তাঁদের সঙ্গে বচসা হয়। অনুষ্ঠান কমিটির উজ্জ্বল রুইদাসকে অভিযুক্ত গালিগালাজ করে। আচমকা পাশের দোকান থেকে গরম তেলের কড়াই নিয়ে এসে তা উজ্জ্বলকে লক্ষ্য করে ছুঁড়ে দেয়। গরম তেলে উজ্জ্বলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চোলাই বিক্রির অভিযোগে মহিলা গ্রেপ্তার: বাড়িতে মজুত করে চোলাই বিক্রির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। বর্ধমান থানার গোপালনগর এলাকায় ধৃতের বাড়ি। পুলিস জানিয়েছে, ওই মহিলা বাড়িতে মজুত করে চোলাই বিক্রি করে। খবর পেয়ে সোমবার বিকেলে তার বাড়িতে হানা দেয় পুলিস। বাড়ি থেকে একটি জ্যারিকেনে মজুত করে রাখা ২০ লিটার চোলাই উদ্ধার হয়েছে।
খণ্ডঘোষে হাঁসুয়ার কোপ, ধৃত ১: গালিগালাজের প্রতিবাদ করায় হাঁসুয়া দিয়ে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম খাসনবি শেখ ওরফে শেখ তনু। খণ্ডঘোষ থানার গুইর গ্রামে তার বাড়ি। মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুইর গ্রামেরই বাসিন্দা শেখ ইসমাইল ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা নাগাদ স্টেশন বাজার থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে দাঁড় করিয়ে খাসনবি গালিগালাজ করে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। সেই সময় খাসনবির ছেলে শেখ সুজন হাঁসুয়া নিয়ে তাঁর উপর হামলা চালায়। আশপাশের লোকজন এলে বাবা ও ছেলে পালিয়ে যায়। জখম ইসমাইলকে খণ্ডঘোষ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।