Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খণ্ডঘোষে মন্দিরে চুরি, গ্রেপ্তার ২

খণ্ডঘোষে মন্দিরে চুরি, গ্রেপ্তার ২
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: খণ্ডঘোষ থানার কৈয়ড় গ্রামে মন্দিরে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শ্রীমন্ত ঘোষ ও অক্ষয় ঘোষ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় তাদের বাড়ি। মঙ্গলবার রাতে খণ্ডঘোষ থানার সেহারাবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের ধরা হয় বলে পুলিসের দাবি। কিছুদিন ধরেই তারা খণ্ডঘোষ থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিল বলে বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছে পুলিস। মন্দিরে চুরিতে জড়িত থাকার কথা ধৃতরা কবুল করেছে বলে পুলিসের দাবি। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে দু’জনকে দু’দিন পুলিসি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে খণ্ডঘোষ থানার কৈয়ড় গ্রামে শ্রীশ্রীধরনাথ জিউ মন্দিরে চুরির ঘটনা ঘটে। দরজার তালা ভেঙে মন্দির থেকে ঠাকুরের গয়না ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যায়। এনিয়ে স্থানীয় বাসিন্দা অমিত দত্ত থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ