Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খণ্ডঘোষে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুর গ্রেপ্তার

খণ্ডঘোষে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী ও শ্বশুর গ্রেপ্তার
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বিয়ের ছ’মাসের মধ্যে শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় তাঁকে খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতদের নাম সুমন রুইদাস ও অসিত রুইদাস। খণ্ডঘোষ থানার উখরিদের দাসপাড়ায় তাদের বাড়ি। বুধবার সকালে খণ্ডঘোষ থানার কুলে বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাস ছ’য়েক আগে বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকার বাসিন্দা উত্তম রুইদাসের মেয়ে অপর্ণার সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকে তাঁকে বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। তা দিতে না পারায় শ্বশুরবাড়িতে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। দিনের পর দিন অত্যাচার বাড়তে থাকে।
সম্পর্কিত সংবাদ