Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খণ্ডঘোষে দুই পাড়ার সংঘর্ষ, বোমাবাজি

খণ্ডঘোষে দুই পাড়ার সংঘর্ষ, বোমাবাজি
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ফিস্ট করাকে কেন্দ্র করে খণ্ডঘোষের কেশবপুর গ্রামে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হল। বেশ কিছুক্ষণ ধরে বোমাবাজিও চলে। কয়েকটি বাইকেও ভাঙচুর করা হয়। পুলিস সূত্রে জানা জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের কাছে এক পাড়ার যুবকরা ফিস্ট করছিলেন। আচমকা অন্য পাড়ার যুবকরা এসে সেখানে হামলা করে। দু’পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। পুলিসের বড় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
স্থানীয় বাসিন্দারা বলেন, দু’পক্ষই তৃণমূলের সক্রিয় কর্মী। তাদের মধ্যে বহু আগে থেকে টানাপোড়েন চলছিল। এর আগেও তারা সংঘর্ষে জড়ায়। রাজনৈতিক কারণে তাদের মধ্যে বহুদিন ধরে রেষারেষি চলছে। যদিও খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ফিস্ট ঘিরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। একই দাবি দলের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের। 
সম্পর্কিত সংবাদ