সংবাদদাতা, বর্ধমান: এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃত রফিকুল শেখের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। পুলিস জানিয়েছে, সোমবার ভোরে বর্ধমান-বাঁকুড়া রোডে দইচাঁদা বাসস্টপে দু’টি জারিক্যান নিয়ে সে দাঁড়িয়েছিল। সন্দেহ হওয়ায় পুলিস তল্লাশি চালিয়ে দু’টি জারিক্যান থেকে ৪০ লিটার চোলাই উদ্ধার করে। চোলাই পাচারের অপেক্ষায় সে বাসস্টপে এসে দাঁড়িয়েছিল বলে পুলিসের অনুমান। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।



