Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খণ্ডঘোষে ২ দুষ্কৃতী গ্রেপ্তার

খণ্ডঘোষে ২ দুষ্কৃতী গ্রেপ্তার
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ডাকাত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতদের নাম আয়হান শেখ ও দিলীপ মাল। নদীয়ার নবদ্বীপ থানা এলাকায় প্রথমজনের আদি বাড়ি। বর্তমানে সে মেমারি থানা এলাকায় থাকে। আর একজনের বাড়ি গলসি থানা এলাকায়। শুক্রবার ভোররাতে গলিগ্রাম মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের পাকড়াও করে পুলিস। পুলিস জানিয়েছে, গত ৯ নভেম্বর গলিগ্রাম-গুসকরা রোডে ডিভিসি ক্যানেলের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ছুরি, লাঠি, নাইলনের দড়ি ও স্কেচ ম্যাপ মেলে বলে পুলিসের দাবি। দলটি রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে লুটপাটের পরিকল্পনায় সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে আয়হান ও দিলীপ ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃত দু’জনকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ ডিসেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ