Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খুনে তিন দোষীকে যাবজ্জীবন  

খুনে তিন দোষীকে যাবজ্জীবন
 
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: একজনকে গুলি করে খুনের ঘটনায় তিনব্যক্তিকে  যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে ২২ ডিসেম্বর রায়গঞ্জের মেরুয়াল এলাকার বাসিন্দা সারোয়ার গিলানি চৌধুরী ওরফে বিকিকে (১৮)  গুলি করে হত্যার অভিযোগ ওঠে তাঁরই পরিচিত শের খান (৪৫), ষষ্ঠী দত্ত (৪৫)ও কার্তিক পন্থের (৪০) বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ষষ্ঠী দত্ত ও কার্তিক পন্থের বাড়ি হেমতাবাদ এবং শেরখানের বাড়ি রায়গঞ্জে। 
Advertisement
২২ ডিসেম্বর রাতে সারায়োর গিলানিকে হেমতাবাদে একজনের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল তিন অভিযুক্ত। সেখানে গিলানির কপাল ও হাতে গুলি করে পালিয়ে যায় তারা। মেডিক্যাল নিয়ে যাওয়ার পথে তাঁর গিলানির মৃত্যু হয়। মৃতের ভাই সাহারিয়ার গিলানি চৌধুরী হেমতাবাদ থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযুক্তরা গ্রেপ্তার হয়। এই ঘটনায় মোট ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। ব্যক্তিগত আক্রোশ থেকে এই খুন করা হয় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এদিন সরকারি আইনজীবী রানাউল হক বলেন, বিচারক মধুমিতা রায় এদিন দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্ত ষষ্ঠী দত্তের আইনজীবী বাপ্পা রায় জানান, আমার মক্কেল নির্দোষ। আগামীতে আমরা হাইকোর্টে যাব। 
সম্পর্কিত সংবাদ