Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খালাসিকে পিষে দেওয়ায় বালুরঘাটে চালককে গ্রেপ্তার

খালাসিকে পিষে দেওয়ায় বালুরঘাটে চালককে গ্রেপ্তার
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু খালাসির। রবিবার ঘটনাটি ঘটে বালুরঘাটে বাদামাইল এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতের নাম এনামুল মণ্ডল(৩৭)। বাড়ি পতিরাম থানার চকহাই এলাকায়। ওই ঘটনায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মৃতের দাদা। মামলায় লরি চালককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। ধৃত চালকের নাম আনসারুল শেখ। বাড়ি বীরভূম জেলায়। রবিবার বাদামাইলে একটি গোডাউনে গাড়ির ওজন করিয়ে বের হচ্ছিল পাথর বোঝাই লরিটি। সেই সময় লরিতে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান খালাসি এনামুল। ঘটনায় ওই লরির চাকাতেই পিষ্ঠ হয়ে মারা যান তিনি। ঘটনার পর  এলাকা থেকে পালিয়ে যান চালক। ওই চালকের বিরুদ্ধে মৃতের পরিবারের তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করতেই পুলিস গ্রেপ্তার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ