সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরে ফুটবল মাঠ সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দিচ্ছে পুরসভা। এতে ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা। অভিযোগ, সারাবছর এই মাঠে লেগে থাকছে সামাজিক অনুষ্ঠান, মেলা ও সরকারি অনুষ্ঠান। বুনিয়াদপুর পুরসভা সামাজিক অনুষ্ঠানের জন্য মাঠ ভাড়া দিয়ে নিজস্ব আয় বৃদ্ধি করছে বলে অভিযোগ। খেলাধুলোর পরিবেশ নষ্ট করে কেন পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে, প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশও। বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, সামনে একটি সামাজিক অনুষ্ঠান ও জেলা বইমেলা রয়েছে। সেগুলি হয়ে গেলে মাঠ সংস্কার করা হবে। ফুটবল মাঠে যাতে এধরনের অনুষ্ঠান না হয় সেদিকটি খেয়াল রাখা হবে।
Advertisement
বুনিয়াদপুর ফুটবল মাঠের পাশ দিয়ে পুরসভা দুটি রাস্তা তৈরি করেছে। যে রাস্তা দুটি তৈরি করতে মাঠের কিছুটা জমি নেওয়া হয়েছে। ফলে ঐতিহ্যবাহী মাঠটি ক্রমশ ছোট হয়ে পড়েছে। প্রাচীর না থাকায় মাঠটি বাজারের পার্কিং জোনে পরিণত হয়েছে।
অভিযোগ, বছরে একটিও খেলা অনুষ্ঠিত হয় না বুনিয়াদপুর মাঠে। জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য বিভূতিভূষণ চক্রবর্তী বলেন, বুনিয়াদপুর শহরের বুকে একটি খেলার মাঠ রয়েছে। খেলা বাদে মাঠকে সব কাজে ব্যবহার করা হচ্ছে। পাশ দিয়ে দুটি রাস্তা হওয়ায় মাঠ আরও ছোট হয়ে গিয়েছে। এখন প্র্যাকটিস ম্যাচ ছাড়া কোনও লিগ খেলা পরিচালনার জন্য পরিকাঠামো নেই। প্রশাসনিক উদাসীনতার জন্যই এমন হাল। স্থানীয়দের অভিযোগ, বিবাহ থেকে শ্রাদ্ধের অনুষ্ঠান- সবকাজেই মাঠটি ভাড়া দিচ্ছে পুরসভা। খেলার মাঠেই খেলাধুলোর পরিবেশ না থাকায় হতাশ স্থানীয়রা।