Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেলনার মধ্যে থেকে উদ্ধার চুরির গয়না

খেলনার মধ্যে থেকে উদ্ধার চুরির গয়না
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: খেলনা টেডি বিয়ারের মধ্যে লুকিয়ে রাখা সোনার গয়না উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিস। চুরির ৪ ঘণ্টার মধ্যে সেই সোনা উদ্ধার হয়েছে। টেডি বিয়ারের ভিতরে আড়াই লক্ষ টাকার গয়না লুকিয়ে রেখেছিল এক দুষ্কৃতী। 
Advertisement
মাটিগাড়া বেলডাঙির সিভিক ভলেন্টিয়ার দম্পতি রবিবার ডিউটি থেকে বাড়ি ফিরে দেখেন, বাড়ির সমস্ত জিনিস তছনছ অবস্থায় রয়েছে। দিনের আলোয় কোনও দুষ্কৃতী ঘরে ঢুকে রেখা গুপ্তা ও বাপিকুমার সাহ নামের ওই সিভিক দম্পতির সোনা ও রূপোর গয়না চুরি করে চম্পট দেয়। এরপরই তাঁরা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও সূত্রকে কাজে লাগিয়ে ৪ঘণ্টার মধ্যে এক যুবককে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি টেডি বিয়ার পুতুল দেখে পুলিসের সন্দেহ হয়। এরপর সেটিকে কেটে তার ভেতর থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না। ধৃতের নাম দীপক দাস (২৫)। সে মাটিগাড়া ডাঙ্গিপাড়ার বাসিন্দা। এদিকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ায় খুশি সিভিক দম্পতি।  
সম্পর্কিত সংবাদ