সংবাদদাতা, তুফানগঞ্জ: ‘নকল বন্দুক’ দেখিয়ে লরিচালক এবং সহকর্মীদের থেকে টাকা ও মোবাইল ছিনতাই করল দুষ্কৃতীরা। তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়ার ঘটনাটি ঘটেছে। এরপরই লরিচালক তুফানগঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম রূপম দে। তার বাড়ি চামটা কলোনিতে।
Advertisement
সোমবার ভোর পাঁচটা নাগাদ বালি বোঝাই একটি লরি শালডাঙা থেকে বড়ইতলার দিকে যাচ্ছিল। গাড়িটি কার্জিপাড়ায় আসতেই কয়েকজন দুষ্কৃতী পথ আটকায়। খেলনা বন্দুক দেখিয়ে তাদের ভয় দেখায়। ট্রাকে থাকা কর্মীরা সেটিকে আসল বন্দুক ভেবে টাকা মোবাইল সপে দেন। তা লুটে পালায় দুষ্কৃতীরা।
মঙ্গলবার চালক মোমিনুর আলি বলেন, লরিতে আমরা চারজন ছিলাম। লরি থামানো হলে প্রথমে চাঁদা চাইছে ভেবে কিছু টাকা তাদের দেই। এমন সময় দুদিক থেকে দুজন বন্দুক দেখিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দিতে শুরু করে। আমাদের কাছে থাকা নগদ ৭ হাজার টাকা ও চারটি মোবাইল কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়দের বিষয়টি জানাই। ওরা থানায় খবর দেয়। পুলিস আসে। পুরও বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি।
এই ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা ট্রাকমালিক সমিতির সম্পাদক সঞ্জয় দাস বলেন, এই ঘটনার পর থেকে অন্য লরিচালকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। এরকম হলে কীভাবে তাঁরা গাড়ি চালাবেন? শীতের মরশুমে পুলিসি টহলদারি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
জেলা পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি খেলনা বন্দুক উদ্ধার হয়েছে। জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চলছে। তুফানগঞ্জ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জীবকুমার বর্মন বলেন, ধৃতকে ৬দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।