সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ির গোসাইরহাট পক্ষী পর্যবেক্ষণ কেন্দ্র বা খুকুলুং পিকনিক স্পট না খুললেও তার সামনেই বসছে পিকনিকের আসর। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পড়ুয়াদের নিয়ে এসে পিকনিকের মরশুমের আনন্দ সহ প্রকৃতি পর্যবেক্ষণ করছে। তাতে খুশি রাভাবস্তির বাসিন্দারা। এলাকার উপপ্রধান রবি রাভা বলেন, পিকনিক মরশুমে বিভিন্ন জায়গায় থেকে পিকনিকের দল এসেই খুকুলুং বস্তির মাঠে বনভোজনের আয়োজন করছে। বিশেষ করে স্কুলগুলো তাদের পড়ুয়াদের নিয়ে এখানে আসছে। এতে কিছু বিক্রি বাট্টা হচ্ছে।



