Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে যুবতীকে ধর্ষণ, ধৃত প্রৌঢ়

খেজুরিতে যুবতীকে ধর্ষণ, ধৃত প্রৌঢ়
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: প্রতিবেশী যুবতীকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম চিত্তরঞ্জন মান্না। বাড়ি খেজুরি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই যুবতী এলাকায় নলকূপে জল আনতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, ওই প্রৌঢ় তাঁকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এই ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। নির্যাতিতা যুবতী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে প্রৌঢ়কে গ্রেপ্তার করে। বুধবার ধৃত প্রৌঢ়কে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক প্রৌঢ়ের ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। যুবতীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। যদিও অভিযুক্তের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। 
Advertisement
অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কাঁথি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম হানিফ আলি খান। তার বাড়ি কাঁথির গোটসাউড়ি এলাকায়। কয়েকদিন আগে সে এলাকারই এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে। নাবালিকার পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। আগেই অপহৃতা নাবালিকা উদ্ধার হয়েছিল।
সম্পর্কিত সংবাদ