Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে তৃণমূলের মহামিছিল ও সভা

খেজুরিতে তৃণমূলের মহামিছিল ও সভা
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: রবিবার খেজুরির হেঁড়িয়া এলাকায় তৃণমূলের মহামিছিল ও সভায় মানুষের ঢল নামল। সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন নেতারা। গত বৃহস্পতিবার বিজেপি হেঁড়িয়ায় সভা করে। বক্তা ছিলেন বিরোধী দলনেতা। এদিনের কর্মসূচি তারই পাল্টা হিসেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংবিধান প্রণেতা ডঃ বিআর আম্বেদকরের প্রতি বিজেপির কটূক্তির প্রতিবাদে এদিন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল এই কর্মসূচির ডাক দিয়েছিল। খেজুরির তল্লামোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ। শেষ হয় হেঁড়িয়া বাজারে। 
Advertisement
এদিন সভায় বক্তব্য রাখেন বারাকপুরের সাংসদ ও প্রাক্তন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্যান্যরা। নেতারা বিরোধী দলনেতাকে একহাত নেন এবং বিজেপির সমালোচনায় মুখর হন। সভায় তৃণমূল শাসিত সরকারের দীর্ঘ উন্নয়নের খতিয়ান তুলে ধরেন নেতারা। আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের এখন থেকেই একজোট হওয়ার আহ্বান জানানো হয়। 
সম্পর্কিত সংবাদ