সংবাদদাতা, কাঁথি: জল-জালের অধিকারের দাবিতে এবার নৌকা নিয়ে আন্দোলনে নেমেছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে দক্ষিণ ২৪পরগণার ফ্রেজারগঞ্জ থেকে মুর্শিদাবাদের ফরাক্কা পর্যন্ত নদী ও সমুদ্রের বুকে নৌ-প্রচার অভিযান শুরু হয়েছে।
Advertisement
শুক্র ও শনিবার খেজুরির থানাবেড়িয়া, হলদিয়া পুরসভার কুমারচক, রূপনারায়ণচক, সুতাহাটা ব্লকের বেগুনাবেড়িয়া, এড়িয়াখালি এলাকায় মৎস্যজীবীদের নৌ-প্রচার হয়। এই সুসজ্জিত নৌকায় ২০জন মৎস্যজীবী ছিলেন। তাঁরা ‘জল যেখানে, জেলে সেখানে’, ‘জাল যার, জল তার’-এই সমস্ত স্লোগান সামনে রেখে স্থানীয় মৎস্যজীবীদের সচেতন করেন। শেষে মহিষাদল ব্লকের গেঁওখালি এলাকায় র্যালি ও সভা হয়।
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশিস শ্যামল বলেন, মৎস্যখটি এলাকায় বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজে বনদপ্তর বাধা দিচ্ছে।
দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সভাপতি দেবাশিস শ্যামল বলেন, মৎস্যখটি এলাকায় বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজে বনদপ্তর বাধা দিচ্ছে।



