Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে নাবালিকা অপহরণ, ধৃত যুবক

খেজুরিতে নাবালিকা অপহরণ, ধৃত যুবক
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: খেজুরি থানার লাখি এলাকায় নাবালিকাকে অপহরণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মতু সাহা। বাড়ি খেজুরির দক্ষিণ লাখি এলাকায়। বৃহস্পতিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত ২২ডিসেম্বর এলাকারই এক যুবক প্রতিবেশী বছর ১৪-র ওই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে। ঘটনার পর নাবালিকার বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, মতু‌ই বাইকে করে অপহরণকারী যুবক ও নাবালিকাকে অন্যত্র নিয়ে যায়। তারপর অপহরণকারী যুবক নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। পুলিস জানিয়েছে, অপহরণকারী যুবক ও অপহৃতা নাবালিকার হদিশ মেলেনি। মতুকে জেরা করে তাদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। পটাশপুর থানার বুলাকিপুর এলাকায় গৃহবধূকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিস তাঁর স্বামীকে গ্রেপ্তার করল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ