Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে গ্রাহকদের টাকা হাতানোয় ধৃতের পুলিস হেফাজত

খেজুরিতে গ্রাহকদের টাকা হাতানোয় ধৃতের পুলিস হেফাজত
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: গ্রাহকদের এক কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে ধৃত খেজুরির মুণ্ডমারির ব্যাঙ্কমিত্র শঙ্কর মণ্ডলের ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল কাঁথি মহকুমা আদালত। খেজুরির কার্তিকখালির বাসিন্দা শঙ্করকে শনিবার আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এদিকে টাকা ফেরত এবং ধৃত ব্যাঙ্কমিত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন খেজুরি থানায় বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকরা। শঙ্করের গ্রেপ্তারের খবর পেয়ে শুক্রবার রাতেও থানার সামনে অনেকেই জমায়েত করেছিলেন। পুলিস তাঁদের প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিলে গ্রাহকরা শান্ত হন।  উল্লেখ্য, মুণ্ডমারি গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিদ্যাপীঠ শাখার সিএসপি চালাত শঙ্কর। গ্রাহকরা তার কাছে টাকা জমা দিতেন। কিন্তু সে সেই টাকা ব্যাঙ্কে জমা দিত না বলে অভিযোগ। এভাবে অন্তত ২৪০জন গ্রাহকের সঙ্গে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারিত হয়েছে এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীও। ওসি প্রলয় চন্দ বলেন, বিস্তারিত জানতে ধৃত ব্যাঙ্কমিত্রকে হেফাজতে নেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ