Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরিতে বজবজিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী তৃণমূল

খেজুরিতে বজবজিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়ী তৃণমূল
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: খেজুরির হেঁড়িয়ার বজবজিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ন’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। এর আগে মনোনয়ন পর্বে তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়নপত্র জমা দেয়নি। তাই তৃণমূলের জয় ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা ছিল। বৃহস্পতিবার সমবায় দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয়। এর আগে সমিতির পরিচালন ক্ষমতা তৃণমূলের দখলেই ছিল। এবারও ক্ষমতা তৃণমূলের হাতেই রইল। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিমানকুমার নায়ক। তিনি বলেন, বৃহস্পতিবারই নির্বাচন ছিল। এই নিরঙ্কুশ জয়ে তার আর প্রয়োজন রইল না। আগামীদিনে এই সমবায় সমিতির স্বচ্ছতার সঙ্গে মানুষকে পরিষেবা দেবে, এটাই আশা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ