সংবাদদাতা, কাঁথি: খেজুরির বাঁশগোড়ায় শুরু হয়েছে বই পার্বণ। খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শনিবার শুরু হওয়া এই বই পার্বণ ৬ নভেম্বর অবধি চলবে। শনিবার প্রাক্তন অধ্যাপক রণজিৎ নায়েক এর উদ্বোধন করেন। সেখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের তরফে জয়দেব মাইতি বলেন, বই পার্বণ এবার চতুর্থ বর্ষে পা দিল। এখানে বিভিন্ন বই কেনা যাবে। পত্রপত্রিকা পড়া যাবে। বই পার্বণে বিভিন্ন লেখকের বই প্রকাশের পাশাপাশি নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বই পার্বণকে ঘিরে এলাকায় যথেষ্ট সাড়া পড়েছে।



