Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরির সমবায়ে জয়ী তৃণমূল

খেজুরির সমবায়ে জয়ী তৃণমূল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: খেজুরির বীরবন্দরের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। শুক্রবার এই সমিতির নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে ১২টি আসনের সবক’টিতেই জয়ী হয় তৃণমূল। সকাল থেকেই কড়া পুলিসি নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন হয়। জয়ের পর দলের নেতা-কর্মীরা আবির খেলায় মাতেন। এদিন জয়ের মধ্য দিয়ে এই সমিতির পরিচালন ক্ষমতা পুনর্দখল করল তৃণমূল। দলের কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক বিমানকুমার নায়ক, খেজুরি-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জালালউদ্দিন খান বলেন, মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে তা এই জয়ে আবারও একবার প্রমাণিত হল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ