Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরির সমবায়ে গোহারা বিজেপি

খেজুরির সমবায়ে গোহারা বিজেপি
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: খেজুরির লাখি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। শুক্রবার হেঁড়িয়া ফাঁড়ির পুলিসের কড়া নিরাপত্তায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে এলাকায় টানটান উত্তেজনা ছিল। নির্বাচন শেষে ফলপ্রকাশ হলে দেখা যায়, ন’টি আসনের সবক’টিতেই বিজেপি গো-হারা হেরেছে। জয়ী হয়েছে তৃণমূল। জয়ের পর দলের নেতা-কর্মীরা সবুজ আবির খেলে বিজয় মিছিল করেন। আগে সমিতির ক্ষমতা তৃণমূলের দখলেই ছিল। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিমানকুমার নায়ক বলেন, বিজেপি অনেক চেষ্টা করেও ক্ষমতা দখল করতে পারেনি। এই জয় আবারও প্রমাণ করল, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। আমরা জয়ী প্রার্থী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, শাসকদল কী কায়দায় ক্ষমতা দখল করে, সেটা সকলেরই জানা। একটা সমবায় সমিতির ফলাফলে দলে এর কোনও প্রভাব পড়বে না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ