সংবাদদাতা, কাঁথি: রবিবার খেজুরির কলাগেছিয়ায় ১৪তম হার্মাদ মুক্তি দিবস পালন করল তৃণমূল। এদিন কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে জনসভা হয়। বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পন্ডা, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ বেজ প্রমুখ। খেজুরির দু’টি ব্লক থেকে নেতারা সভায় উপস্থিত ছিলেন। এদিনের সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে তৃণমূলের নেতারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি মুক্ত করার ডাক দেন।
Advertisement
জেলা পরিষদের সভাধিপতি বলেন, একটা সময় খেজুরিকে সিপিএম একচেটিয়াভাবে দখল করে রেখেছিল। সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করে রেখেছিল। সিপিএম নেতাদের তৈরি করা শাসনতন্ত্রে খেজুরি চলত। তৃণমূলের আমলেই শান্তি ফিরেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে খেজুরিতে। পরবর্তীকালে সিপিএমের লোকজনই জামা বদল করে বিজেপি হয়েছে। সন্ত্রাস করে এলাকা দখলের রাজনীতি করছে। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন বিজেপির শেষ নির্বাচন হবে। শনিবার রাজ্যে ছ’টি বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপি উড়ে গিয়েছে, বিধানসভা নির্বাচনেও সেভাবেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
উল্লেখ্য, ২০১০সালের ২৪নভেম্বর খেজুরিতে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের মধ্যে অশান্তি হয়। সিপিএমের হার্মাদরা দলবদ্ধভাবে এলাকায় ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ। তখন তৃণমূলের নেতৃত্বে ‘হার্মাদ তাড়াও’ কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সিপিএমের হার্মাদদের বিতাড়িত করা হয়েছিল। ২০১১সাল থেকে প্রতিবছর ২৪নভেম্বর দিনটিতে হার্মাদ মুক্তি দিবস পালন করে আসছে তৃণমূল।