Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরির আত্মঘাতী গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি গ্রেপ্তার

খেজুরির আত্মঘাতী গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: খেজুরিতে সপুত্র গৃহবধূর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার হল তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। উল্লেখ্য, গত বৃস্পিতিবার খেজুরির হেঁড়িয়ায় গৃহবধূ মমতা গিরি (২৫) চার বছরের শিশুপুত্র সহ রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। খেজুরি থানার পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রঘুশ্যাম গিরি, সুধাংশু গিরি ও মায়ারানি গিরি। তাদের বাড়ি খেজুরির জরারনগর এলাকায়। রবিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে মৃতার স্বামী ও শ্বশুরের পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, শাশুড়ির ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। থানার ওসি প্রলয় চন্দ বলেন, বিস্তারিত জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মমতা আত্মঘাতী হওয়ার পরই তাঁর বাবা খেজুরির কলিয়াচক গ্রামের বাসিন্দা গৌরহরি দাস থানায় মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, মমতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ