Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অতীত গরিমা ফিরিয়ে আনাই লক্ষ্য খিদিরপুরের

অতীত গরিমা ফিরিয়ে আনাই লক্ষ্য খিদিরপুরের
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ১৯১৭ সাল।

Advertisement

ইতিহাস: কলকাতা ময়দানের শতবর্ষ পেরনো অন্যতম প্রতিষ্ঠিত ক্লাব। একটা সময় কলকাতা লিগে একের পর এক বাঙালি ফুটবলার উঠে এসেছে এই ক্লাব থেকে। অতীতে অরুণ ঘোষ, দীপু দাস, গৌতম সরকার, সুরজিৎ সেনগুপ্ত, প্রসূন ব্যানার্জির মতো ফুটবলার খিদিরপুরে খেলে উঠে এসেছেন। ২০২৩ সালে গ্রুপ বি’তে তৃতীয় হয়ে সুপার সিক্সে পৌঁছয় তারা। গতবার অবশ্য গ্রুপ পর্বেই থামে অভিযান। এবার কোচ সৌরিন দত্তের হাত ধরে সেরা পারফরম্যান্স মেলে ধরতে তৈরি খিদিরপুর। 
উল্লেখযোগ্য ফুটবলার: গতবারের দল থেকে বেশ কিছু ফুটবলার ধরে রেখেছে ক্লাব। পাশাপাশি, ট্রায়ালের মাধ্যমে যোগ দিয়েছেন একাধিক নতুন ফুটবলার। এবারের স্কোয়াডে বাঙালি ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্য প্রসেনজিৎ চক্রবর্তী, অর্ঘ্য সরকার, আদিত্য সাহা, সনাতন কর্মকার। এছাড়া আই লিগে খেলা মাঙ্কু মিতাই, নওবা মিতাই, ফাহাদ তিমুরির মতো ফুটবলারকে দলে নিয়েছে তারা। 
কোচের মন্তব্য: খিদিরপুরের ঐতিহ্য কারও অজানা নয়। ময়দানের অন্যতম সাপ্লাই লাইন। অতীতে একাধিক তারকা ফুটবলার এই ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছেন। আশা করছি, ছেলেরা সেই কথা মাথায় মাঠে নামবে এবং ভালো ফল করবে। তবে শেষ মুহূর্তে বাঙালি ফুটবলারের সংখ্যা বাড়ায় কিছুটা সমস্যা হয়েছে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করেছিলাম। এবার নতুন করে সব গোছাতে হচ্ছে। 
সেরা পারফরম্যান্স: সাত ও আটের দশকে নিয়মিত তিন প্রধানকে বেগ দেওয়া।
লক্ষ্য: গ্রুপ লিগে ভালো ফল করে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা।

Advertisement
সম্পর্কিত সংবাদ