সংবাদদাতা, কান্দি: খড়গ্রাম ব্লকের ঝিল্লি কৃষি সমবায় সমিতির নির্বাচন হচ্ছে না। বুধবার সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে নির্ধারিত ১২টি আসনে ১২জন মনোনয়নপত্র জমা দেওয়ায় সেখানে নির্বাচনের প্রয়োজন নেই বলে জানান খড়গ্রাম কৃষি সমবায় সার্কেল ইন্সপেক্টর শিশির দত্ত। ওই সমবায় সমিতিতে ৬২৭জন ভোটার রয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মধাক্ষ্য কামরেজ জামান সরকার বলেন, যেহেতু ভোটের একটা খরচ রয়েছে। সেই খরচ বাঁচানোর জন্য আমরা আগেই চাষিদের সঙ্গে আলোচনা করে ভোট না করার সিদ্বান্ত নিয়েছিলাম। সেইমতো এদিন মাত্র ১২জন মনোনয়নপত্র জমা করেছেন। যদিও কংগ্রেসের খড়গ্রাম ব্লক সভাপতি আবুল কাশেম বলেন, ওই কৃষি সমবায়ের নির্বাচন সম্পর্কে আমাদের সবকিছু গোপন করা হয়েছে।



