Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামের হোমের নাবালিকা নতুন করে পরিবার পেল

খড়গ্রামের হোমের নাবালিকা নতুন করে পরিবার পেল
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: চার বছর হোমে কাটানোর পর হোমের এক নাবালিকা নতুন করে পরিবার পেল। বুধবার মুর্শিদাবাদের বহরমপুরের এক দম্পতি ওই নাবালিকাকে দত্তক নিলেন। ঘটনাটি খড়গ্রাম থানার নগরগ্রামের একটি সরকার পরিচালিত আবাসিক হোমের। ওই হোম সূত্রে জানা গিয়েছে, একসময় নাবালিকার পরিবার ছিল। কিন্তু মা ও মেয়ে একসঙ্গে হারিয়ে গিয়েছিল চার বছর আগে। ওই সময় পুলিসও মা-মেয়ের বাড়ির ঠিকানার খোঁজ দিতে পারেনি। এরপর ওঁদের ঠাঁই হয়েছিল সরকার পরিচালিত দু’টি হোমে। মাকে রাখা হয়েছিল বহরমপুরের একটি হোমে। আর মেয়েকে রাখা হয়েছিল খড়গ্রামের হোমে। দুই বছর আগে মায়ের মৃত্যুর পর ভেঙে পড়েছিল ১৪ বছরের ওই নাবালিকা। ইতিমধ্যে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে সে পড়াশুনাও করছে।
Advertisement
এদিকে কিছুদিন আগে বহরমপুর জেলাশাসকের অফিসের এক অফিসার হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই নাবালিকাকে দত্তক নিতে চান। তিনি বহরমপুর শহরের বাসিন্দা। এরপর এদিন সমস্ত আইন মেনে ওই নাবালিকাকে ওই দম্পতির হাতে তুলে দেওয়া হয়। জেলাশাসক অফিসের ওই অফিসার বলেন, আমি নিঃসন্তান হওয়ার কারণে এই মেয়েটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছিলাম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ