Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খড়গ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে বাবা-ছেলের ঝামেলা। আর তার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ছেলে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ইন্দ্রজিৎ দাস(২৪)। শুক্রবার রাতে খড়গ্রাম থানার মাড়গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিতের বাড়িতে কয়েক হাজার টাকার বিদ্যুৎ বিল আসে। তা দেখার পর ওইদিন দুপুরে বাবা গোরাচাঁদ দাসের সঙ্গে তাঁর ঝামেলা হয়। বাড়ির সাবমার্সিবল পাম্প বেশি করে চালানোর জন্য এই বিল বেশি এসেছে বলে তাঁদের মধ্যে বিতর্ক চলে। তারপর রাতে নিজের বাড়ি থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের কাকা অনিককুমার দাস বলেন, ওদের বাপ-বেটার ঝামেলা লেগেই থাকত। ওইদিনও পাম্পের জল তোলা নিয়ে ঝামেলা হয়েছিল। 
সম্পর্কিত সংবাদ