সংবাদদাতা, কান্দি: ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুকন্যার। রবিবার সকালে খড়গ্রাম থানার শঙ্করপুরের কাছে জীবন্তি-শেরপুর রাজ্য সড়কে দুর্ঘটনাটি হয়। মৃতার নাম তানিশা খাতুন(৫)। বাড়ি খড়গ্রাম থানার মাড়গ্রামে।
Advertisement
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার তানিশা মায়ের সঙ্গে সুরখালি গ্রামে দিদিমার বাড়ি বেড়াতে গিয়েছিল। এদিন সকালে এক আত্মীয়ের সঙ্গে শঙ্করপুর গ্রামে এসেছিল। সেখানেই রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক।



