Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে তৃণমূলের শিক্ষকদের বিজয়া সম্মিলনি

খড়গ্রামে তৃণমূলের শিক্ষকদের বিজয়া সম্মিলনি
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: খড়গ্রাম ব্লকে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের বিজয়া সম্মিলনি হল। শনিবার স্থানীয় খড়গ্রাম ব্লক কমিউনিটি হলে ওই কর্মসূচিতে সংগঠনের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি আশরাফ রাজভি, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement
সেখানে এলাকার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার পাশাপাশি সংগঠনের শ্রীবৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত সমস্যাও তুলে ধরা হয়েছিল। শিক্ষা-সংক্রান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়। আশরাফ রাজভি বলেন, এলাকায় সংগঠন মজবুত করা ও শিক্ষা-সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
স্থানীয় জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখোপাধ্যায় বলেন, ২০২৬-এর আগে এলাকার বেশিরভাগ শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই সংগঠনের ছাতার তলার আনতে দলের সমস্ত শাখা সংগঠন এখন থেকেই কাজ শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ