সংবাদদাতা, রামপুরহাট: মুর্শিদাবাদের খড়গ্রামে সাইকেল থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম লালচাঁদ শেখ(৬২)। বাড়ি খড়গ্রাম থানার খাসপুর গ্রামে। গত বুধবার গ্রামের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে পড়ে মাথায় আঘাত পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। রবিবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।



