Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামে নাড়া পোড়ানো বন্ধ করতে উদ্যোগ

খড়গ্রামে নাড়া পোড়ানো বন্ধ করতে উদ্যোগ
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রচার করা হলেও খড়গ্রাম ব্লক এলাকায় চাষিরা জমিতে নাড়া পোড়াচ্ছেন। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গিয়েছে এলাকার হাটপাড়া গ্রামের কাছে। এনিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় জমিতে নাড়া পোড়ানো নতুন কিছু ঘটনা নয়। এটা প্রতিবছর হয়ে থাকে। এখনও চাষিদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তবে খড়গ্রাম ব্লক সহকারি কৃষি অধিকর্তা আমজাদ মণ্ডল বলেন, আমরা নাড়া পোড়ানো বন্ধে বিভিন্নভাবে প্রচার করেছি। সঠিক অবস্থান জানতে পারলে সেখানে গিয়ে তদন্ত করে দেখা হবে। তবে নাড়া পোড়ানোর ফলে জমির ক্ষতি হচ্ছে। এটা চাষিদের বুঝতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ